ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনা গড়ার প্রত্যয়: হুইপ বকুল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ এএম
X
Advertisement

খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তিনি বলেছেন, অতীতেও খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। তখন বিএনপি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। এবারও সমন্বিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব হবে।

 একই সঙ্গে পিছিয়ে পড়া খুলনাকে আবারও দেশের অন্যতম সমৃদ্ধ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন হুইপ বকুল। তিনি বলেন, একসময় শিল্পনগরী হিসেবে খুলনার যে ঐতিহ্য ও সম্ভাবনা ছিল, তা ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে।

 রোববার সকালে খুলনার খালিশপুর প্লাটিনাম জুট মিলের অফিসার্স ক্লাবে খুলনা-৩ সংসদীয় এলাকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 হুইপ বকুল বলেন, দীর্ঘদিনের ভুলনীতি, লুটপাট ও দলীয়করণের কারণে খুলনার অনেক শিল্পকারখানা বন্ধ হয়েছে, কর্মসংস্থান কমেছে এবং এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাধাগ্রস্ত হয়েছে। শুধু শিল্পপ্রতিষ্ঠানই বন্ধ হয়নি, এর সঙ্গে হাজারো মানুষের জীবিকা ও ভবিষ্যতের সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পিছিয়ে পড়া খুলনাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 তিনি বলেন, আগামী প্রজন্মকে আধুনিক, বিজ্ঞানমনস্ক ও কর্মমুখী শিক্ষা দিতে হবে। গতানুগতিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি হাতে-কলমে ও উৎপাদনমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষ শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের শিল্প, অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ প্রসঙ্গে হুইপ বকুল বলেন, এটি শুধু একটি উপহার নয়; শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ এগিয়ে নিতে ভালোবাসা ও সহযোগিতার প্রতীক হিসেবে তাঁদের পাশে দাঁড়ানো হচ্ছে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।

 ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হুইপ বকুল। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। নতুন করে যাতে ডেঙ্গুতে কোনো মানুষের মৃত্যু না হয়, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 এর আগে অনুষ্ঠানে খুলনা-৩ সংসদীয় এলাকার ২০ জন ছাত্র ও ১০ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেন হুইপ রকিবুল ইসলাম বকুল।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনসহ সাইকেল পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা।

সৈকত মোঃ সোহাগ/এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement