ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরকারের একটি অংশ আওয়ামী লীগের পুনর্বাসন চায়: পরওয়ার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সরকারের একটি অংশ জামায়াতকে সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘রাসূলুল্লাহ (সা.)-এর শ্রমনীতি: শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অনন্য আদর্শ’ শীর্ষক জাতীয় সিরাত সেমিনারে এসব মন্তব্য করেন তিনি।

পরওয়ার বলেন, ‘এ দেশের মাটিতে যেকোনো মূল্যে আওয়ামী লীগের বিচার হতেই হবে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, শেখ হাসিনাদের সঙ্গে সরকারের কোনো অংশের সংযোগ না থাকলে, দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সংগঠন মিছিল করতে পারত না।

পে-স্কেলে এক শ্রেণির মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও তা দেশের মূল চালিকাশক্তি শ্রমিকদের কল্যাণে আসেনি বলেও মন্তব্য করেন তিনি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ও ইসলামী সমাজ গঠনের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement