ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম
X
Advertisement

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতার আওতায় ডিজিটাল যোগাযোগব্যবস্থা ব্যবহারের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরা-এর সম্মানিত গ্রাহকদের কাছে প্রাসঙ্গিক তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট ও বিভিন্ন যোগাযোগ দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন লার্জ কর্পোরেট ডাইরেক্টর রুবাইয়াত আলম তানজিন, বিজনেস সলিউশন ডাইরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং হেড অব বিজনেস সলিউশন নাফিজ আহমেদ সায়ীদ। রূপায়ণ সিটি উত্তরা-এর পক্ষে উপস্থিত ছিলেন সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.) এবং হেড অব মার্কেটিং খোরশেদ আলম পলেন।

এ প্রসঙ্গে রূপায়ণ সিটি উত্তরা-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.) বলেন, “বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে রূপায়ণ সিটি উত্তরা তার সম্মানিত বাসিন্দা ও গ্রাহকদের জন্য নিয়মিত নতুন সুবিধা ও সেবা সংযোজনের উদ্যোগ নিয়ে থাকে। বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থার সাহায্যে গ্রাহকদের আরও সংযুক্ত, অবহিত ও সম্পৃক্ত রাখা সম্ভব হবে।”

তিনি বলেন, “এই অংশীদারিত্ব শুধু যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের গ্রাহকদের জন্য আরও সহজ, উন্নত ও সংযুক্ত গ্রাহক অভিজ্ঞতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

রূপায়ণ সিটি উত্তরা কর্তৃপক্ষের মতে, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আধুনিক ও উন্নত গ্রাহকসেবা প্রদানের উদ্যোগ আরও গতিশীল হবে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement