ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উত্তরা ফাইন্যান্সের কর্মকর্তাদের বিরুদ্ধে ১২ মামলা অনুমোদন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জামানত ও বোর্ড অনুমোদন ছাড়া প্রায় ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শীর্ষ কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের মালিকসহ ২১ জনের বিরুদ্ধে ১২ মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাগুলো অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর জানিয়েছে। 

যাদের বিরুদ্ধে মামলাগুলো অনুমোদন দেওয়া হয়েছে-ম্যাক্স সোয়েটার বিডির ব্যবস্থাপনা পরিচালক কাজী মনিরুজ্জামান, পরিচালক সেলিনা জামান, কাজী সিরাজুজ্জামান ও পরিচালক কাজী আবুল কালাম আজাদ, সাদ মুসা ফেব্রিক্স লি. ও সাজিদ মাহমুদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন, পরিচালক মোসাম্মাৎ রোকেয়া বেগম ও পরিচালক শামীমা নারগিস, জেসন ফার্মাসিউটিক্যালসের পরিচালক আয়রা সেলিম, জিনাত সেলিম, এনাম মল্লিক ও পরিচালক নাফিজা সেলিম, বেইজ টেক্সটাইল লি.-এর ভাইস চেয়ারম্যান মনোয়ার শাহাদাত, ব্যবস্থাপনা পরিচালক হাসান শিবলী, প্যান এশিয়া ট্রেড হাউসের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফাইজুল হক, রকিবুল আনোয়ার হাসপাতাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল মোহাম্মদ আনোয়ার এবং তার স্ত্রী নাফিজা আক্তার আনোয়ার।

অন্যদিকে উত্তরা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন, সাবেক সিনিয়র অফিসার মিষ্টু কুমার সাহা, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, সাবেক অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এস এম কামরুজ্জামান এবং সাবেক প্রিন্সিপাল অফিসার রাফিদুল ইসলাম।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো ধরনের আবেদনপত্র বা রেকর্ডপত্র জমা না দিয়ে, কোনো প্রকার জামানত ব্যতীত এবং বোর্ড অনুমোদন ছাড়াই অবৈধভাবে মোট ৬৮ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ১১৮ টাকা আত্মসাৎ করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ওই বিপুল অর্থ লোপাট করেন। ১২টি মামলায় ১৫ প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা এবং উত্তরা ফাইন্যান্সের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো অনুমোদন দেওয়া হয়েছে। 

শিগগিরই সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা আদালতে এসব মামলার চার্জশিট ও আনুষঙ্গিক কাগজপত্র দাখিল করবেন বলে জানা গেছে। 

টিঅইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement