রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গুলিতে ইমরান হোসেন (৪০) নিহত ও জাকারিয়া (৩৩) আহত হওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি এ তথ্য জানান।
তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি চাপাতি, ছয়টি ককটেল, দুটি সুইচ গিয়ার, দুটি মোটরসাইকেল ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় আগে ডোবা মিঠুকেও গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ককটেলসদৃশ বস্তুগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে ডিফিউজ করা হয়েছে এবং আলামত সংরক্ষণ করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
-এফএস