ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ এএম আপডেট: ০৮.০৯.২০২৬ ১:১৪ পিএম
X
Advertisement

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে হেনস্তা ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।তাঁর দাবি, স্থানীয় একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সময় একদল প্রবাসী বাংলাদেশি তাঁর ওপর চড়াও হন।

‎সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিওবার্তায় বাঁধন অভিযোগ করেন, তাঁকে লক্ষ্য করে পানি, কোল্ড ড্রিংকস ও ডিম ছোড়া হয়। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে আঘাত করা এবং মোবাইল ফোন ছুড়ে ফেলার অভিযোগও করেন তিনি। তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে জানান অভিনেত্রী।

‎বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে তাঁর অবস্থানের কারণে রাজনৈতিক পরিচয়ধারী কয়েকজন তাঁকে লক্ষ্য করে এ ঘটনা ঘটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও কয়েকজনের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

‎ঘটনার পর প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বাঁধন। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।


‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement