ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাউজানে গুলিতে যুবক নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত করিম ওই এলাকার মো. শফির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে কেরানী হাট এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে করিম গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, করিমকে বুকে গুলি করে হত্যা করা হয়। পরে তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কেরানী হাট এলাকায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কীভাবে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। জেলা পুলিশের তথ্যের বরাতে প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী, গত সাড়ে ২২ মাসে উপজেলায় ২৪টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। সর্বশেষ ১৩ জুন পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ গুলিতে নিহত হন। এরপর বৃহস্পতিবার রাতে কেরানী হাট এলাকায় মো. করিম নিহত হলেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement