ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৪:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও নতুন ভোটার হওয়ার সেবা পেতে ৭০০ থেকে ৮০০ টাকা দাবির অভিযোগ উঠেছে। 

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা দিলে দ্রুত কাজ হলেও টাকা না দিলে দিনের পর দিন অফিসে ঘুরতে হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এক ভুক্তভোগীর কাছে ৮০০ টাকা দাবির অভিযোগকে কেন্দ্র করে নির্বাচন অফিসে তর্ক-বিতর্ক হয়।

ভুক্তভোগী আলী আব্দুল্লাহ সোহানের অভিযোগ, নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রায় ১৫ দিন পরও কাজ না হওয়ায় তিনি সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় দ্রুত কাজ করে দেওয়ার বিনিময়ে তার কাছে ৮০০ টাকা দাবি করা হয়। কথোপকথনটি তিনি মোবাইলে ধারণ করে রাখেন বলেও জানান।

পরে বিষয়টি পৌরসভার সাবেক কাউন্সিলর হাসানুজ্জামানকে জানালে তিনি নির্বাচন অফিসে গিয়ে কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

অভিযোগের বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মারুফুর রহমান বলেন, কোনো কম্পিউটার অপারেটর অনৈতিকভাবে অর্থ লেনদেন করে থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত কম্পিউটার অপারেটর মো. আবু জাহিদ আল ছানির বক্তব্য পাওয়া যায়নি।

মো. হারুন-উর-রশীদ/ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement