ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় কুরিয়ার সার্ভিসের কর্মী গুলিবিদ্ধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৩ পিএম
X
Advertisement

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পাঠাও কুরিয়ার সার্ভিসের কর্মী কাজী সাজ্জাদ (২৫) আহত হয়েছেন। সোমবার বিকেলে খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে তাকে গুলি করা হয়।

আহত সাজ্জাদ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি টুটপাড়া এলাকার কাজী কামালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টুটপাড়া সেন্ট্রাল রোডে মোটরসাইকেলে করে কুরিয়ার সামগ্রী ডেলিভারি দিতে যান সাজ্জাদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ের উরুতে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, টুটপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাব্বি, জিতু ও জিসান সাজ্জাদের ওপর হামলা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের ছোড়া গুলিতে পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারি কর্মী কাজী সাজ্জাদের বাম পায়ের উরুতে গুলি লাগে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি জানান, কী কারণে ওই যুবককে গুলি করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement