ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম
X
Advertisement

খাগড়াছড়িতে বিদ্যুৎ বিতরণ বিভাগের রাজস্ব আদায় ও সিস্টেম লস কমাতে খেলাপি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার সকাল থেকে বিদ্যুৎ বিতরণ বিভাগ, খাগড়াছড়ি এবং বিদ্যুৎ আদালত, চট্টগ্রাম উত্তরের উদ্যোগে জেলা সদরের মধুপুর, ভূয়াছড়ি, দক্ষিণ ভূয়াছড়ি, ভাইবোনছড়ার ছোটনালা ও পৌরসভার শাপলা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর বিদ্যুৎ আদালতের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) ফারহানা লোকমান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুন্তল সরকার। তিনি জানান, খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় সাতটি পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি মামলা করা হয়েছে।

এর মধ্যে ট্যারিফবহির্ভূত বিদ্যুৎ ব্যবহারের দায়ে তিনটি এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে দুটি মামলায় মোট ২ লাখ ১৪ হাজার ৪১৯ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ১ লাখ ৪৯ হাজার ৩৭৮ টাকা বকেয়ার দায়ে পৃথক মামলা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এনএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement