ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কয়লা সংকটে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ কমেছে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম
X
Advertisement

রেলপথে কয়লা পরিবহনে সংকটের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে ভারতের গড্ডা বিদ্যুৎকেন্দ্র। এটি আদানি পাওয়ারের একটি প্রতিষ্ঠান। অতিরিক্ত চাপ ও পরিবহন বিধিনিষেধের কারণে প্রয়োজনের তুলনায় কম কয়লা পৌঁছানোয় কেন্দ্রটি সাময়িকভাবে উৎপাদন সমন্বয় করছে।

বুধবার পিডিবিকে দেওয়া এক বিবৃতিতে আদানি পাওয়ার জানায়, দিনের কম চাহিদার সময়ে সরবরাহ কমিয়ে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় রেলের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, গড্ডা থেকে বাংলাদেশে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। তবে বর্তমানে দিনে প্রায় ৯০০ এবং সন্ধ্যায় ১ হাজার ১০০ মেগাওয়াট পাওয়া যাচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অতিবৃষ্টির কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের আরও কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেও কয়লা সংকট দেখা দিয়েছে। এর প্রভাব বাংলাদেশের পায়রা ও মাতারবাড়ী কেন্দ্রেও পড়েছে। সেপ্টেম্বরের বৃষ্টিপাত কমার পূর্বাভাস থাকায় শিগগির কয়লা পরিবহন স্বাভাবিক হবে বলে আশা করছে আদানি পাওয়ার।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement