ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ , জর্জিয়ায় পাড়ি জমাচ্ছেন লাখো রুশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:১০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভের পশ্চিম উপকণ্ঠের একটি ডিপোতে হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে।

এদিকে, রাশিয়ায় নতুন করে সেনা নিয়োগের গুঞ্জনের মধ্যে গত এক সপ্তাহে ১ লাখ ১৩ হাজারের বেশি রুশ নাগরিক জর্জিয়ায় প্রবেশ করেছেন বলে জানিয়েছে পলিটিকো।প্রতিবেদনে আরও বলা হয় ২০ আগস্টই ২০ হাজারের বেশি রুশ নাগরিক রাশিয়ায় যায়।

প্রতিবেদনের তথ্যমতে, ২০ আগস্ট একদিনেই ভার্খনি লারস সীমান্ত চেকপয়েন্ট দিয়ে ২০ হাজারের বেশি মানুষ জর্জিয়ায় প্রবেশ করেন। রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিস জানিয়েছে, এই সংখ্যা আগের বছরগুলোর একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ইউক্রেনের রাজধানীর পশ্চিম উপকণ্ঠের কাছে অবস্থিত ওই ডিপোটিতে ‘বিস্ফোরক বস্তু’ সংরক্ষণ করা হয়েছিল বলে জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটররা। সেখানে গোলাবারুদও মজুত ছিল বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লেখেন, যারা এমন ঘটনা ঘটতে দিয়েছেন, তাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে। আবাসিক এলাকা বা মানুষের বাড়িঘরের কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যায় না।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন একে অপরের ওপর দূরপাল্লার হামলা আরও জোরদার করেছে। এতে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের পাশাপাশি বেসামরিক মানুষের হতাহতের সংখ্যাও বেড়েছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর বেসামরিক হতাহতের সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এছাড়া রাজধানীর পশ্চিম উপকণ্ঠের আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখেছেন এএফপির সাংবাদিকরা। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকা থেকে কয়েক শ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে জানান, নিহতদের মধ্যে পাশের শহরের মেয়রও রয়েছেন। তিনি বলেন, উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট সব সংস্থা ঘটনাস্থলে উদ্ধার ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, ২৮ আগস্ট স্থানীয় সময় রাত প্রায় ৮টা ১০ মিনিটে একটি মানববিহীন আকাশযান মিলা শহরের একটি প্রতিষ্ঠানের চত্বরে পড়ে বা সেখানে আঘাত হানে। এরপর প্রতিষ্ঠানটির চত্বরে বড় ধরনের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে বলে জানিয়েছে প্রসিকিউটর কার্যালয়।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি দুঃখ প্রকাশ করে বলেন, গত জুলাইয়ে কিয়েভের কাছে একটি গোলাবারুদ ডিপোতে প্রাণঘাতী হামলার পরও ‘শিক্ষা’ নেওয়া হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক।

ওই ঘটনার তদন্তে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের গুরুতর অনিয়মের বিষয়টি উঠে এসেছিল। প্রতিষ্ঠানটি আবাসিক ভবনের কাছাকাছি স্থাপনা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মানেনি।

কোরেতস্কি টেলিগ্রামে বলেন, পূর্ণমাত্রার যুদ্ধের পঞ্চম বছরে একই ভুল বারবার করা অপরাধমূলক অবহেলা। দায়ীদের প্রত্যেককে কোনো ব্যতিক্রম ছাড়াই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে রাশিয়া ইউক্রেনে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন নিক্ষেপ করেছে।

ডিপোতে হামলার পাশাপাশি শনিবার রুশ হামলায় ইউক্রেনে আরও তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে কিয়েভে দুই বছর বয়সি একটি শিশু এবং রাজধানীর উপকণ্ঠে ১৪ বছর বয়সী এক কিশোরী রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে রাশিয়ায় ইউক্রেনের হামলায় বেলগোরোদ অঞ্চলে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনীয় হামলায় একজন নিহত হয়েছেন।

রাশিয়ার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজনের মালিকানাধীন একটি গুদামে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ব্যাপক ভূখণ্ডগত ও রাজনৈতিক ছাড় দাবি করছে। তবে কিয়েভ এসব দাবি প্রত্যাখ্যান করেছে এবং এগুলোকে কার্যত আত্মসমর্পণের সমতুল্য বলে মনে করছে।

এদিকে চলমান সাড়ে চার বছরের যুদ্ধে উত্তেজনা বাড়ার মধ্যেই চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ আকস্মিক সফরে মস্কো যান।

এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝