ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হুতিদের ১২ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করার দাবি সৌদির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:১৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের আকাশে হুতি বিদ্রোহীদের একের পর এক আকাশপথের হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার জোটের পক্ষ থেকে জানানো হয়, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোড়া মোট ১১টি ড্রোন এবং ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই সফলভাবে ধ্বংস করেছে।

সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ প্রকাশিত বিবৃতিতে জানান, রাজধানী রিয়াদ, মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং দেশের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসা ড্রোনগুলো সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। এর বাইরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকা লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আঘাত হানার আগেই ভূপাতিত করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

জোটের দেওয়া তথ্য অনুযায়ী, রিয়াদ ও মদিনার আকাশে ৪টি, রিয়াদের ওপর আরও ১টি, পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪টি এবং দক্ষিণাঞ্চলে ২টিসহ মোট ১১টি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়। তবে এসব ড্রোন বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সুনির্দিষ্ট স্থান কিংবা এগুলো ভূপাতিত করার সময় মাটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে জোটের পক্ষ থেকে বিস্তারিত স্পষ্ট করা হয়নি।

এর মাত্র একদিন আগে, বুধবার সৌদি অ্যারামকোর একটি তেল স্থাপনা এবং দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা চেষ্টার পর ভূপাতিত ধ্বংসাবশেষের আঘাতে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল রিয়াদ। একই দিনে সৌদি জোট আরও ৭টি ড্রোন নিষ্ক্রিয় করার দাবি করেছিল।

সূত্র: আনাদোলু
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement