ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তারেক রহমানের সঙ্গে যুবদলের শীর্ষ নেতৃত্বের সাক্ষাৎ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:২৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

শনিবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে যুবদলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে দলীয় নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তারেক রহমান।

এ বিষয়ে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘মূলত বিএনপি সরকার গঠনের পর আমাদের চেয়ারম্যানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ হয়নি। আজ আমরা তাই আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের সাংগঠনিক নানা নির্দেশনা দিয়েছেন।’

এর আগে সন্ধ্যায় বগুড়ার জেলা, থানা ও সিটি করপোরেশনের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এসময় তিনি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির যেন কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে, সে বিষয়ে নেতাদের সতর্ক করেন।

একই সঙ্গে তিনি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও একক প্রার্থীকে সামনে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং মানুষের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে ভালো কর্মসূচি নিয়ে নেতাদের মাঠে যাওয়ার নির্দেশনা দেন।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝