ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউক্রেনে শপিং মলে রুশ ড্রোন হামলা, নিহত ১৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম
X
Advertisement

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছে ২৩ শিশুসহ ১৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছে ২৩ শিশুসহ ১৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্বিতীয় দফার হামলা ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি।

এছাড়া উদ্ধারকাজ দ্রুত করতে দেশটির চারটি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

এদিকে এরই মধ্যে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে কেএন-থার্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে। এমনকি ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার কেএন-টুয়েন্টি থ্রি ও কেএন-টুয়েন্টি ফোর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও দাবি করা হয়েছে।

এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement