ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল সেবায় গুরুত্ব আনসার ডিজির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত ১৫১ জন সিনিয়র কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৫ জন সিনিয়র কর্মকর্তার অংশগ্রহণে ১৫ আগস্ট থেকে মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রথম ধাপের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। আগামী ২৭ আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

বুধবার প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ সেশনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বাহিনী ও ব্যাংকের সাংগঠনিক কাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য ও সার্বিক কর্মপরিকল্পনা এবং বাহিনীর অগ্রগতির সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সম্পৃক্ততা, বাহিনীর ‘সঞ্জীবন’ প্রকল্প বাস্তবায়নে ব্যাংকের গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর সংস্কারের মাধ্যমে ব্যাংকের আধুনিকায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে ব্যাংকের কার্যকর সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার মাধ্যমে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ লক্ষ্যে ব্যাংকের সেবা ও কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিটাল ও প্রযুক্তিগত আধুনিকায়নে Core Banking System (CBS) বাস্তবায়ন এবং BACH, NPSB, BEFTN/EFT-সহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে সংযুক্তির বিষয়টি সেশনে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এসব প্রযুক্তিগত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকসেবা, আন্তঃব্যাংক লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ, সহজ ও আধুনিক হবে বলে প্রত্যাশা করা হয়। এ সময় ব্যাংকের সার্বিক কর্মপরিকল্পনা, ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। ব্যাংকিং খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সেবার মানোন্নয়ন ও কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ব্যাংকের আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রাহকবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সেবার মানোন্নয়ন এবং বাহিনীর সদস্যদের জন্য আরও সহজ, দ্রুত ও উন্নত আর্থিক সেবা নিশ্চিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝