রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ১ হাজার ৭৩০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৫৮৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয় বলে ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে।
বিভাগভিত্তিক অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা করা হয়।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ ১৪১টি মামলা করা হয়েছে। মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১২০টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩০৭টি মামলা করা হয়।
এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫২টি, তেজগাঁও বিভাগে ১৭৪টি, মিরপুর বিভাগে ৩৫৪টি, উত্তরা বিভাগে ২৬২টি এবং গুলশান বিভাগে ২০৪টি মামলা করা হয়েছে।
এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৩৫৪টি এবং মতিঝিল বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৭টি মামলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএন