ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৩২ পিএম
X

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৫১ শিশু। নতুন করে ৭৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে এক দিনে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে মোট ১ হাজার ২৫ জন।

সরকারি হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ৮৯০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৯১ শিশুর। এ সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬১৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গের সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ লাখ ৪০ হাজার ৭৬ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের শরীরে।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৮ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের একজন করে রয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গের রোগী শনাক্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এ সময়ে বিভাগটিতে ৩৫৮ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

দেড় লাখের বেশি আক্রান্ত এবং প্রায় ৯০০ শিশুর মৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। বিশেষ করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় দ্রুত রোগ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝