ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় মাহিদ নামে এক শিশুর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৩১ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ৬:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারার শাহজাদপুরে নির্মাণাধীন ভবনের পুরাতন বাউন্ডারি দেয়ালচাপায় মাহিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। ঘটনার সময় শিশুরা খেলাধুলা করছিল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে দুর্ঘটনা ঘটে।

গুরতর অবস্থায় শিশু মাহিদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। অন্য দুই শিশু স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

মাহিদের বাবার নাম মো. হাবিব। তিনি পেশায় প্রাইভেটকার চালক। গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। বর্তমানে শাহজাদপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে মাহিদ ছিল ছোট।

শিশুটির মা মৌসুমী বলেন, বিকালে বাসার পাশে রাস্তায় কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল মাহিদ। পরে খবর পাই সেখানে রাস্তার পাশে বাউন্ডারির পুরাতন দেয়াল ধসে পড়ে আমার ছেলে আহত হয়।

হাসপাতালে নেওয়া এক ব্যক্তি জানান, সেখানে একটি বাড়ির পাইলিং শেষে ফাউন্ডেশনের কাজ চলছিল। ওই বাড়ির বাউন্ডারি ছিল পুরাতন। দেয়ালও ছিল ফাটা। আজ হঠাৎ ওই দেয়ালটি পড়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝