ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রামপুরায় আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে অসন্তোষ, পদত্যাগের হিড়িক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৫১ পিএম
X

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীন রামপুরা থানা ২২, ৯৮ ও ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ার অভিযোগে একাধিক নেতা পদত্যাগ ও অব্যাহতির ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্টদের দেওয়া পদত্যাগপত্রে,সোশ্যাল মিডিয়ায় ও সূত্র থেকে জানা যায়, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রামপুরা আওয়ামী লীগের অধীনে রামপুরা থানা ২২, ৯৮ ও ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গত ২৭ জুলাই ২০২৬ তারিখে ঘোষণা করা হয়।

তবে নতুন কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, নিবেদিত ও আদর্শবান নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদত্যাগকারীরা। রাজপথে দীর্ঘদিন সক্রিয় থাকা, মামলা-হামলার শিকার হওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে সংগঠনের জন্য কাজ করা অনেক নেতাকর্মী কমিটিতে প্রত্যাশিত জায়গা পাননি বলেও তারা দাবি করেন।

এ কারণে নিজেদের স্ব-স্ব পদে থাকা সমীচীন মনে না করায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব পদত্যাগপত্র গ্রহণের অনুরোধও জানানো হয়েছে।

পদত্যাগপত্রে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্যের নাম রয়েছে। তাদের মধ্যে সৈয়দ মাসুম আহমেদ মিজু, মো. সেলিম ফরাজী, মো. নাছিম আহমেদ দুলাল, মো. মোস্তাফিজার রহমান মন্টু, মো. জাহাঙ্গীর আকন্দ, মো. নুরুল হক বাবু, মো. আবুল কাশেম, মো. জাকির আহমেদ, মো. শামীম আহমেদ, মো. ফেরদৌস হাওলাদার (ফিরোজ), মো. দুলাল হাওলাদার, মো. ইদ্রিস আলী, ডালি শারমিন, বিথী তালুকদার, মো. শাহীন শাহ, মো. মোস্তাফিজুর রহমান, মো. লিটন, মো. কামাল আহমেদ মল্লিক ও মো. রিফাত জামান রবিনসহ আরও কয়েকজন রয়েছেন।

এদিকে রামপুরা থানা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটিতে এম. এ. কাইউমকে সদস্য পদ দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তিনি ওই কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদ না পেয়ে সদস্য পদ দেওয়ার পর- এম. এ. কাইউম ওই পদ থেকে অব্যাহতি চেয়ে পৃথক চিঠি দিয়েছেন। একই বিষয় ঘটছে রামপুরা থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী এম আর আকরাম মুকুলের বেলায় ও তিনি ও কমিটির সদস্য হলে- পদত্যাগ করেন।

অব্যাহতি পত্রে কাইউম ও মুকুল  নতুন কমিটিতে দেওয়া সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান। 

তবে পদত্যাগ ও অব্যাহতির এসব চিঠি সংশ্লিষ্ট সাংগঠনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কি না এবং এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝