ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুই ট্রাক আটকে ৩০ ঘণ্টা ধরে বন্ধ কাপাসিয়া–গাজীপুর সড়ক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:০১ পিএম
X
Advertisement

গাজীপুরের কাপাসিয়া–গাজীপুর আঞ্চলিক সড়কের বলখেলা–নরুন এলাকায় দুটি পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় প্রায় ৩০ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী, সিএনজিচালিত অটোরিকশা চালক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ভোর রাতে চেরাগআলী মোড়ের আগে সরু সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মালবাহী ট্রাক একে অপরকে পাশ কাটাতে গিয়ে রাস্তার কিনারা দেবে যায়। এতে ট্রাক দুটি রাস্তার দুই পাশে কাত হয়ে আটকে পড়ে। এরপর থেকে সড়কটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে।

চেরাগআলী এলাকার বাসিন্দা মো. আব্দুল কাদের বলেন, এ সড়কটি অনেক সরু। দুই পাশের মাটিও নরম। ভারী যানবাহন একসঙ্গে চলাচল করতে গেলে প্রায়ই সমস্যা হয়। এবার পুরো রাস্তাই বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মোছা. রওশন আরা বলেন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবাই ভোগান্তিতে পড়েছেন। দ্রুত ট্রাক দুটি সরিয়ে সড়ক চালু করা দরকার।

সিএনজিচালিত অটোরিকশা চালক মো. সোহেল মিয়া বলেন, রাস্তা বন্ধ থাকায় যাত্রীদের নিয়ে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও জ্বালানি দুটোই বেশি খরচ হচ্ছে।

আরেক চালক মো. আল-আমিন বলেন, অনেক যাত্রী মাঝপথে নেমে হেঁটে পার হচ্ছেন। আমাদের আয়ও কমে গেছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করা প্রয়োজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাক দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে সড়কের দুই পাশে ছোট-বড় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প সড়ক ব্যবহার করছেন।

স্থানীয়দের অভিযোগ, কাপাসিয়া–গাজীপুর সড়কের এ অংশ দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহনের চাপ বাড়লেও সড়কটি প্রশস্ত করা হয়নি। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়।

তাদের দাবি, দ্রুত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হোক।

এনএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement