ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান দল বা ব্যক্তির নয়, এর কৃতিত্ব জনগণের-বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সরকার প্রধান বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নজন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের পক্ষ থেকে সাফ বলে দিয়েছি জুলাই আন্দোলনের কৃতিত্ব এদেশের জনগণের। এটি একক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্রেডিট নয়। বিগত ১৭ বছর আমরা মাঠে ছিলাম। আমরা মাঠ ছেড়ে চলে যাইনি। আমরা কখনো জনগণকে একা রেখে মাঠ ছেড়ে যাইনি।

তিনি বলেন, আমরা যদি বিশ্বের ইতিহাস দেখি যে কোনো আন্দোলন ধীরে ধীরে গড়ে ওঠে এক সময় জনগণ এতে অংশগ্রহণ করে। ঠিক তেমনি জুলাই আগস্টেও একইভাবে আন্দোলন গড়ে উঠেছে। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সে আন্দোলন সফল হয়েছে।

সংস্কারের প্রসঙ্গ এনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা যখন সংস্কার নিয়ে কথা বলা শুরু করেছি তখন বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের কেউই সংস্কারের কথা বলেনি। আমাদের সংস্কারের প্রস্তাবগুলো পর্যায়ক্রমিকভাবে ৩১ দফায় পরিণত হয়েছিল। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় আমরা দেখেছি দেশ থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ব্যাংক, স্বাস্থ্য ও কৃষিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা জানি এই বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে জনগণ কষ্ট স্বীকার করছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি কীভাবে জনগণকে আমরা বিধ্বস্ত পরিস্থিতি থেকে বের করে আনতে পারি।

স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আশ্চর্যের বিষয় হচ্ছে, আমাদের স্বাধীনতার এতদিন পরও উপজেলা পর্যায়ে আমরা কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করতে পারি নাই। আপনারা জানলে খুশি হবেন, জেলা পর্যায়ে আগামী ৩-৬ মাসের মধ্যে বেশিরভাগ জেলায় যেখানে মেডিকেল কলেজ সেখানে ৫০ বেড ও জেনারেল হাসপাতালে ১০ বেডের ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে এবং আগামী ২-৩ বছরের মধ্যে উপজেলা পর্যায়ে ১০ বেডের ডায়ালাইসিস চালু হবে।

টিআইএস






Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝