ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:৩৯ পিএম
X

দুই দিনের সফরে ঢাকায় অবস্থানরত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি বাংলাদেশের শীর্ষ সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অংশ নেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া বৈঠকে সৌদি প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝