ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
'মানুষ গঠনমূলক রাজনীতি চায়, কিন্তু আমরা যেন পেছনের দিকেই হাঁটছি': তাসনীম জারা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম আপডেট: ৩১.০৭.২০২৬ ৮:৪১ পিএম
X
Advertisement

২৪-এর গণঅভ্যুত্থানের পরও দেশের রাজনীতিতে প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী তাসনীম জারা।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ সহিংসতা, দমন-পীড়ন ও প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতি প্রত্যাখ্যান করেছিল। কিন্তু প্রায় দুই বছর পরও সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না; বরং আবারও সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি ফিরে আসছে।

তাসনীম জারা বলেন, রাজনৈতিক অঙ্গনে মানুষের দৈনন্দিন সমস্যা- বিশেষ করে স্বাস্থ্যসেবা, নাগরিক ভোগান্তি ও জনজীবনের সংকট- নিয়ে পর্যাপ্ত আলোচনা নেই। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সমস্যার সমাধান।

তিনি আরও বলেন, ধৈর্য ধরে গঠনমূলক রাজনীতির চর্চা অব্যাহত রাখতে হবে, যাতে ভবিষ্যতে রাজনীতি সত্যিকার অর্থে জনকল্যাণমুখী হয়ে ওঠে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement