ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করলে অস্ত্র হস্তান্তরে প্রস্তুত রয়েছে হামাস। সংগঠনটির আলোচনাসংশ্লিষ্ট কর্মকর্তা গাজি হামাদ জানিয়েছেন, প্রস্তাবিত ফিলিস্তিনি জাতীয় কমিটির কাছে হামাস তাদের অস্ত্র হস্তান্তর করবে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উভয় পক্ষ চুক্তির খসড়ায় সম্মত হওয়ার পর প্রথম ধাপ বাস্তবায়ন শুরু করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনি জাতীয় কমিটি ও আন্তর্জাতিক বাহিনীকে গাজায় প্রবেশ করে ইসরায়েল-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধ নিশ্চিত করতে হবে।
গাজি হামাদ আরও বলেন, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং চুক্তির সব শর্ত বাস্তবায়নের পরই হামাসের নিরস্ত্রীকরণ ও অস্ত্র হস্তান্তর প্রক্রিয়া এগিয়ে যাবে।
-টিএস