ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রিলস স্ক্রল করার অভ্যাসে হতে পারে বুড়ো আঙুলের মারাত্মক ব্যথা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:০৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

স্মার্টফোন মানুষের নিত্যদিনের সঙ্গী। তবে ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা রিলস স্ক্রল করার অভ্যাসে থাম্ব পেনের মতো সমস্যা দ্রুত বাড়ছে। এই সমস্যা থেকে বুড়ো আঙুলে ব্যথা, ফোলাভাব ও জড়তা এড়াতে সচেতন হওয়া জরুরি।

স্মার্টফোন ব্যবহার করার সময় বুড়ো আঙুল বারবার একই ধরনের নড়াচড়া করে। বারবার স্ক্রল করা, টাইপ করা বা বড় স্ক্রিনের ফোন এক হাতে ধরে ব্যবহার করার ফলে বুড়ো আঙুলের জয়েন্ট ও টেনডনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। দীর্ঘদিন এভাবে ফোন ব্যবহার করলে বুড়ো আঙুলে ব্যথা, জড়তা এবং ক্লান্তি অনুভব হতে পারে। কিছু ক্ষেত্রে এই সমস্যা টেনডনে প্রদাহের কারণও হতে পারে।

এই সমস্যা এড়াতে প্রতিদিন ফোন ব্যবহারের সময় কিছু ছোট অভ্যাস মেনে চলা দরকার। প্রতি ২০ থেকে ৩০ মিনিট অন্তর কয়েক মিনিটের বিরতি নিন। এক হাতে নয়, দুইহাতে ফোন ধরে ব্যবহার করুন, যাতে একটি বুড়ো আঙুলের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। প্রয়োজনে ভয়েস টাইপিং বা স্টাইলাস ব্যবহার করতে পারেন। একটানা দীর্ঘ সময় চ্যাটিং বা মোবাইল গেম খেলা এড়িয়ে চলুন এবং স্ক্রিন স্ক্রল করার জন্য শুধু বুড়ো আঙুলের উপর নির্ভর করবেন না।

বুড়ো আঙুল ও কবজির হালকা স্ট্রেচিং করলে পেশি অনেকটা শিথিল হয়। বুড়ো আঙুল ধীরে ধীরে সামনে-পিছনে নাড়ান এবং গোল করে ঘোরান। হাতের তালু খুলে আঙুলগুলো ছড়িয়ে কয়েক সেকেন্ড সেই অবস্থায় রাখুন। দিনে ২ থেকে ৩ বার এই ব্যায়াম করলে বুড়ো আঙুলের ব্যথা ও জড়তা কমাতে সাহায্য মিলতে পারে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝