ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:১৮ পিএম
X

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে দুজন হামের উপসর্গে এবং একজন হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

এ নিয়ে গত সাড়ে চার মাসে দেশে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে। সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু। একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১০৫ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ শিশু। তাদের মধ্যে পরে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬৬০ জনের।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ শিশু এবং হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝