সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৩ জনে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১ লাখ ৮ হাজার ৪৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৩৫ জন।
-টিএস