ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম
X

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু এবং ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিজ শারমীন আক্তার।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বেলুন উড্ডয়নের মাধ্যমে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অতিথিরা মেলার বিভিন্ন বৃক্ষের স্টল পরিদর্শন করেন। পরে একই প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কেবল পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নয়; এটি একটি সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন। তাঁদের মতে, এ কর্মসূচির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু বৃক্ষরোপণই যথেষ্ট নয়। স্থানীয় ও উপযোগী প্রজাতির সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, নদী-খাল ও জলাভূমির পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং গ্রাম ও শহরে সবুজ পরিসর বৃদ্ধি নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির গুরুত্বও তাঁরা তুলে ধরেন।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝