ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। 

গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা, বাস্তবায়ন পরিকল্পনা এবং বিভিন্ন আধুনিক সাউন্ড সিস্টেমের বৈশিষ্ট্য তুলে ধরে।

এ সময় নতুন সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত সক্ষমতা, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত অতিথিরা বিষয়টি নিয়ে নিজেদের মতামত প্রদান করেন এবং বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় জাতীয় সংসদের কার্যক্রমকে আরও আধুনিক, নিরবচ্ছিন্ন ও প্রযুক্তিনির্ভর করতে আন্তর্জাতিক মানের সাউন্ড সিস্টেম স্থাপনের গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করা হয়।

জেবি/এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝