ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আরডিএতে সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করলেন মির্জা ফখরুল
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৫১ পিএম আপডেট: ২৫.০৭.২০২৬ ১২:৫৯ পিএম
X

বগুড়ার রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ)-তে উদ্ভাবিত বিভিন্ন সবুজ প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জুলাই) তিনি আরডিএ প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় সেখানে প্রদর্শিত পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। পরিদর্শনকালে তিনি পল্লী উন্নয়ন, কৃষি এবং টেকসই উন্নয়নে সবুজ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শওকত রশীদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব, আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রদর্শনীতে আরডিএর উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি ও পল্লী উন্নয়নভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম এবং টেকসই উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা এসব প্রযুক্তির কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে এসব উদ্ভাবনের বিস্তৃত প্রয়োগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

জেবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝