ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বন্যায় কক্সবাজারে লণ্ডভণ্ড গ্রামীণ সড়ক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:১৬ পিএম
X
Advertisement

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ঢালারমুখ এলাকায় সাম্প্রতিক বন্যায় জনগুরুত্বপূর্ণ একটি গ্রামীণ সড়ক ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে এলাকার কয়েক হাজার মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, টৈটং হাজিবাজার-ঢালারমুখ সড়কটি সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। স্কুলশিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সড়কটি ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, “এই সড়কটি ঢালারমুখ এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের দুর্ভোগ অনেক বেড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।”

টৈটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, “সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বন্যায় এটি ভেঙে যাওয়ায় স্কুলশিক্ষার্থী, পথচারীসহ সবাই দুর্ভোগে পড়েছেন। ফলে এই সড়ক দিয়ে যাত্রী চলাচল, প্রয়োজনীয় মালামাল পরিবহন এবং রোগী হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই সড়কটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছি।”

এনইউ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement