ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসা বেগম হকের একটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আনিসুল হকসহ মামলার আসামিরা জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে ১৪৬ কোটি ১৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। একই সময়ে ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৩৪৯ কোটি ১৫ লাখ টাকা জমা এবং ৩১৬ কোটি ৪৯ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়।

দুদক আরও জানায়, আনিসুল হক, মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেসার নামে ১৭২ কোটি ২৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি আসামিদের সঙ্গে সংশ্লিষ্ট ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫১ লাখ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

দুদক আদালতকে জানায়, অর্থ উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তর ঠেকানো এবং পরবর্তী সময়ে রাষ্ট্রের অনুকূলে সম্পদ পুনরুদ্ধার নিশ্চিত করতে ব্যাংক হিসাবটি জব্দ করা প্রয়োজন।

এমএএল/এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement