ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:২৫ পিএম
X

বিকাশ আয়োজিত ষষ্ঠ ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘টেকনোলজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। বাংলাদেশজুড়ে ৮ কোটি ৪০ লাখের বেশি ব্যবহারকারীর জন্য ডিজিটাল আর্থিক সেবার উন্নয়নে প্রযুক্তি সরবরাহকারী ও সহযোগী হিসেবে হুয়াওয়ের অবদানকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিকাশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত এ বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আটটি বিভাগে মোট ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এসব প্রতিষ্ঠান বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) আরও সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিকাশের প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে অবদান রাখায় হুয়াওয়ে এ স্বীকৃতি পেয়েছে।

অনুষ্ঠানে বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান। এ সময় বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল আলম হুয়াওয়ের সততা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা এবং সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন।

বিকাশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল আলম বলেন, “হুয়াওয়ের মতো অংশীদারেরা সুশৃঙ্খল কমপ্লায়েন্স, সর্বোচ্চ নিষ্ঠা এবং সহযোগিতামূলক অংশীদারত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব বিষয় আমাদের কোটি কোটি ব্যবহারকারীর জন্য আরও উন্নত সেবার অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করছে।”

হুয়াওয়ে বাংলাদেশের অ্যাকাউন্ট ডিরেক্টর ডু কংকং বলেন, “এই স্বীকৃতি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে আমাদের দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতিফলন। বিকাশের সঙ্গে আমরা এমন একটি প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণে কাজ করে যাব, যা আধুনিক আর্থিক সেবার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।”

প্রায় এক দশক ধরে হুয়াওয়ে ও বিকাশ বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার অবকাঠামো গঠন, সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উপযোগী করে তুলতে একসঙ্গে কাজ করে আসছে। বিকাশের অন্যতম প্রধান প্রযুক্তি অংশীদার হিসেবে হুয়াওয়ে ধারাবাহিকভাবে আধুনিক, নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তিগত অবকাঠামো নিশ্চিত করেছে, যা সারা দেশে বিকাশের দ্রুত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

হুয়াওয়ের সমন্বিত হার্ডওয়্যার ও সফটওয়্যার সল্যুশন বিকাশের দৈনন্দিন কার্যক্রমে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। বিকাশের মূল ফিনটেক ই-ওয়ালেট প্ল্যাটফর্ম হুয়াওয়ের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর ভিত্তি করে পরিচালিত হয়। এর মাধ্যমে প্রতিদিন ক্যাশ-ইন, ক্যাশ-আউট, পিয়ার-টু-পিয়ার (পি২পি) ট্রান্সফার এবং ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন ধরনের লেনদেন সম্পন্ন হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিকাশের ৮ কোটি ২০ লাখের বেশি নিবন্ধিত ব্যবহারকারী প্রতিদিন নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল আর্থিক সেবা গ্রহণ করছেন।

বিকাশের এ স্বীকৃতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির উন্নয়নে হুয়াওয়ের অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বিশ্বের অন্যতম বিকাশমান মোবাইল আর্থিক সেবার বাজারে বিশ্বস্ত প্রযুক্তি অংশীদার হিসেবে হুয়াওয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বর্তমানে হুয়াওয়ের ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী প্রায় ৪১ কোটি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। এ প্ল্যাটফর্ম এশিয়া ও আফ্রিকার ৬০টিরও বেশি বাজারে ব্যবহৃত হচ্ছে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝