ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ৩৭২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:১৮ পিএম
X

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল, খুলনা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৩৭২ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৮৫৭ জন । শেষ ২৪ ঘণ্টায় ৩৪৬ জনসহ হাসপাতাল থেকে এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৯ হাজার ৭৮৬ ডেঙ্গু রোগী।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৭৭ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম ৫৪, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ২১, রাজশাহীতে ৪ জন ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে এ পর্যন্ত ১৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এলাকাভিত্তিক মৃত্যুর এ সংখ্যা ময়মনসিংহ ও খুলনায় ৫ জন, ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ৪, রাজশাহী ১ বরিশাল বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। 

এ বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ হাজার ৬০৫ জন, চট্টগ্রামে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ হাজার ৫৪৯ জন, খুলনায় ১ হাজার ৪২৫ জন, ঢাকা মহানগরের বাইরে ১ হাজার ৩৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৫৮ জন, রাজশাহীতে ৩৫১ জন, ময়মনসিংহে ৪০৭ জন, সিলেটে ৮৩ জন ও রংপুরে ১২০ জন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝