ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হত্যার শিকার হলে কী করতে হবে, নির্দেশনা দিয়ে রেখেছেন ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:০১ এএম
X
Advertisement

ইরানের হাতে তিনি নিহত হলে কী ধরনের সামরিক প্রতিক্রিয়া জানানো হবে, সে বিষয়ে আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ইরানের একটি কথিত হত্যাচক্রান্তের দাবি সামনে আসার পর এ মন্তব্য করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি তাকে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র কী করবে সে বিষয়ে তিনি আগে থেকেই নির্দেশনা দিয়ে রেখেছেন।

ট্রাম্প বলেন, “আমি অনেক দিন ধরেই তাদের লক্ষ্যবস্তু। আমাদের এই বিষয়টি মোকাবিলা করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি নির্দেশনা দিয়ে রেখেছি—যদি আমার কিছু হয়, তাহলে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনো দেখেনি।”

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তেহরান বহু বছর ধরেই তাকে হত্যার চেষ্টা করছে। তিনি বলেন, “আমি আশা করি, আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বানসংবলিত কিছু ব্যানার প্রদর্শনের ঘটনাও সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করেছে বলে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের দাবি। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের দুটি সূত্রের দাবি অনুযায়ী, এ গোয়েন্দা তথ্য চলতি সপ্তাহে পাওয়া গেছে। অপর একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিকভাবে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের পক্ষ থেকে পাওয়া এই তথ্য নতুন বলে উল্লেখ করা হয়েছে।

দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের এ গোয়েন্দা দাবি ইরান-ইসরায়েল উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement