ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
এমবাপ্পের চোট কতটা গুরুতর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৫১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে জয়ের পথ দেখিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ৬৬ মিনিটে সতীর্থ উসমান দেম্বেলেকে দিয়ে করিয়েছেন দলের দ্বিতীয় গোলটি।

কিন্তু ম্যাচের ৭৭ মিনিটে হঠাৎ করেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই তারকাকে। মাঠ থেকে তার এই বিদায় ফরাসি শিবিরে কিছুটা উদ্বেগের জন্ম দেয়। তবে ম্যাচ শেষে এমবাপ্পে নিজেই জানিয়েছেন, চোট নিয়ে ভয়ের কিছু নেই এবং তিনি ভালো আছেন।

নিজের চোটের পরিস্থিতি নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমার গোড়ালিতে একটু আঘাত লেগেছিল, তবে আমি ঠিক আছি। সেই সময় শেষ কয়েক মিনিট খেলার জন্য জেপি (জ্যঁ-ফিলিপ মাতেতা) আমার চেয়ে ভালো অবস্থায় ছিল।’

ফরাসি অধিনায়কের পুরো মনোযোগ এখন পরবর্তী সেমিফাইনাল ম্যাচে। আজ রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। হাই ভোল্টেজ এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই ১৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে (সেমিফাইনালে) মাঠে নামবে ফ্রান্স।

তার আগে মরক্কোকে ২–০ গোলে হারানোর পর দলের দুর্দান্ত সাফল্যের রহস্য নিয়ে এমবাপ্পে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘এই ফ্রান্স দলের সাফল্যের রহস্য কী? স্বস্তি পাওয়ার একটাই উপায়—জয়। যতক্ষণ না আমরা জিতছি, ততক্ষণ আমরা একটুও ছাড় দিই না।’

সামনে এখন বড় অর্জনের মঞ্চ। সেমিফাইনালের সেই কঠিন লড়াই নিয়ে প্রতিপক্ষকে যেন হুমকিও দিয়ে রেখেছেন এমবাপ্পে, ‘আমরা সেমিফাইনালে উঠেছি, এতে আমরা খুবই আনন্দিত। কিন্তু এখনো অনেক পথ বাকি। আমরা জানি, সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, সেগুলো আমরা এত দিন যেগুলোর মুখোমুখি হয়েছি, তার চেয়েও কঠিন হবে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707296 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝