ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২৪ ঘণ্টায় আছমা হত্যা মামলার রহস্য উদঘাটন, স্বামী গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৪৫ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গৃহবধূ আছমা আক্তার (২৬) হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তার স্বামী মুহাসিন মাতুব্বরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মুন্সীগঞ্জ জেলা। পরে আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

বৃহস্পতিবার পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গীবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায় ভাড়া বাসায় স্বামী মুহাসিন মাতুব্বর ও চার বছর বয়সী কন্যা মাইশাকে নিয়ে বসবাস করতেন আছমা আক্তার। গত ৬ জুলাই সকালে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে মুহাসিন আছমাকে মারধর করেন। পরে ধাক্কা দিলে তিনি কাঠের পাটাতনে পড়ে গুরুতর আহত হন। এরপর গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত স্বামী চার বছরের কন্যাকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই শামীম তালুকদার বাদী হয়ে ৭ জুলাই টঙ্গীবাড়ী থানায় হত্যা মামলা (মামলা নং-০৯) দায়ের করেন।

মামলার পর পিবিআই মুন্সীগঞ্জ জেলা ঘটনাস্থল পরিদর্শন করে এবং একই দিন মামলার তদন্তভার গ্রহণ করে। অতিরিক্ত আইজিপি (পিবিআই প্রধান) মো. মোস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে একটি বিশেষ দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।

অভিযানে ৭ জুলাই গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকা থেকে অভিযুক্ত মুহাসিন মাতুব্বরকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

পিবিআই জানায়, আদালতে সোপর্দ করার পর আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মামলাটির তদন্ত করছেন পিবিআই মুন্সীগঞ্জ জেলার উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রনি দেবনাথ।

এমএইচএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement