ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হরমুজ প্রণালি থেকে ভারতীয় জাহাজ ফিরিয়ে দিলো ইরান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৩৭ পিএম
X
Advertisement

হরমুজ প্রণালির ওমান উপকূলীয় করিডোর ব্যবহার করতে চাওয়া একটি ভারতীয় তেলবাহী ট্যাংকারকে ফিরিয়ে দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন ওমান ও জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) পারস্য উপসাগরে আটকে পড়া বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ওমান উপকূল বরাবর একটি সাময়িক নৌ-করিডোর চালুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের সার্বিক তত্ত্বাবধানে এ করিডোর পরিচালনার কথা রয়েছে।

তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শুরু থেকেই ওই করিডোর ব্যবহারের বিরোধিতা করে আসছে। ফার্স নিউজের দাবি, ওমান করিডোর ব্যবহার করতে চাওয়া জাহাজগুলোকে রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করা হচ্ছে এবং ইরানের নির্ধারিত ও অনুমোদিত নৌপথ ব্যবহার করতে নির্দেশ দেওয়া হচ্ছে।

শিপ ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে ফার্স নিউজ আরও জানিয়েছে, বুধবার সকালে হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক ও মালবাহী জাহাজগুলো ওমান করিডোর এড়িয়ে শেষ পর্যন্ত ইরানের অনুমোদিত করিডোর দিয়েই চলাচল করেছে।

তবে ভারতীয় ট্যাংকারটিকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত, ওমান বা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement