ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:২৭ পিএম
X
Advertisement

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশু এবং একজন মাদ্রাসার শিক্ষক। তারা সবাই ওই মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকের একটি মাদ্রাসায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড়ধসের ঘটনায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এছাড়া ক্যাম্প-৩-এর জিকে হাসপাতালে ২ জন, ক্যাম্প-৬-এর আইআরসি হাসপাতালে ১ জন এবং ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় কক্সবাজারে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে পাহাড়ধসে কক্সবাজার শহরে একজনের মৃত্যু হয়। সোমবার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জন এবং কক্সবাজার শহর ও পেকুয়ায় আরও ২ জনের মৃত্যু হয়। এছাড়া বৃষ্টির পানিতে ডুবে এক রোহিঙ্গাসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।

এসইউ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement