ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু, আরও হতাহতের আশঙ্কা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৪৭ পিএম আপডেট: ০৮.০৭.২০২৬ ৭:২৮ পিএম
X

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসা মাটিচাপা পড়েছে। দুর্যোগকালীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই মাদ্রাসায় অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছিলেন। এ ঘটনায় এ পর্যন্ত শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানান, ভারী বৃষ্টির কারণে হঠাৎ পাশের পাহাড় ধসে মাদ্রাসাটি চাপা পড়ে। এতে এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করা হয়েছে। ঠিক কতজন সেখানে চাপা পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্থায়ী আশ্রয়কেন্দ্র হওয়ায় ওই মাদ্রাসায় অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছিলেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় মোট ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে পাহাড়ধসে কক্সবাজার শহরে একজনের মৃত্যু হয়। সোমবার পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন এবং কক্সবাজার শহর ও পেকুয়ায় একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টির পানিতে ডুবে এক রোহিঙ্গাসহ ২ শিশুর মৃত্যু হয়েছে।

এসইউ/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝