ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা স্মারকটি (এমওইউ) শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে কাজ করা কেবল সময়ের অপচয়।

বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা গত রাতে ইরানের ওপর খুব কঠোর আঘাত করেছি।

তাদের বলেছিলাম, প্রতিবার যখন তোমরা আঘাত করবে, আমরাও পাল্টা আঘাত করব এবং অবশ্যই তারা নোংরা খেলোয়াড়, তাই তারা সবার পেছনে লাগে। ট্রাম্প বলেন, আমরা তাদের পছন্দ করি না।

তারা মন্দ লোক এবং এটি ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়। আর আমরা একে পারমাণবিক অস্ত্রমুক্ত করব।

ন্যাটোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটোর ওপর সন্তুষ্ট নই, কারণ তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা এক নম্বর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করতে চায়নি।

এর আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে সবশেষ মঙ্গলবার (৭ জুলাই) যুদ্ধবিরতির মধ্যে নতুন করে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সবশেষ মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান।
 
সূত্র: আল-জাজিরা

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement