ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফেস দ্যা পিপলের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৪:০৫ পিএম
X
Advertisement

চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে করা মামলার অভিযোগ তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত পিবিআইকে আগামী ১০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. ইমদাদুল হক লাল ও আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ফেস দ্যা পিপলের বিভিন্ন প্রতিবেদন প্রকাশের বিষয়ে আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা, প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা এবং পরবর্তীতে মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৮ জুন ফেস দ্যা পিপলে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং এতে প্রতিষ্ঠানটির প্রায় ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে বাদীপক্ষ দাবি করেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত সাইফুর সাগর ও মোহাম্মদ ইউসুফের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement