ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে পরিচ্ছন্নকর্মীদের সড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম আপডেট: ০৩.০৭.২০২৬ ৬:৪৬ পিএম
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহকারী পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার দুপুরে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে লিংক রোডে এ অবরোধের ঘটনা ঘটে।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফতুল্লা ইউনিয়ন ও সিটি করপোরেশনের প্রায় ৬০০টি ভ্যান গাড়ি দিয়ে বাসাবাড়ির ময়লা-আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকায় মার্কাজ রোডের একটি বেসরকারি স্থানে ডাম্পিং করা হয়। এসব গাড়ির চাকায় বা বডিতে কোনো সমস্যা দেখা দিলে রিয়াগোপ স্টেডিয়ামের সামনে সড়কের পাশে সেগুলো মেরামত করা হয়। গত বুধবার বিকেলে কয়েকটি গাড়ি মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। পরে পরিচ্ছন্নতাকর্মীরাও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তাদের মারধর করেন। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস-মীমাংসার বৈঠক হয়। সেই বৈঠকে হিমেল তার দলবল নিয়ে ১০–১২ জন পরিচ্ছন্নতাকর্মীকে এলোপাতাড়ি মারধর করেন। পরে গণ্যমান্য ব্যক্তিরা পরিচ্ছন্নতাকর্মীদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়ে চলে যান। এরপর শুক্রবার পরিচ্ছন্নতাকর্মীরা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয়রা জানান, ময়লার ৬০০ ভ্যান গাড়ি থেকে একটি চক্র দৈনিক প্রায় এক লাখ টাকা চাঁদাবাজি করে। ওই চক্রের আদায় করা চাঁদা থেকে হিমেল ও তার বাহিনীর লোকজন ভাগ দাবি করে আসছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হচ্ছে।

এদিকে লিংক রোড অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী ও এলাকাবাসীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই জরুরি কাজের জন্য গাড়ি ছেড়ে ৩–৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ শোনা হয়েছে এবং তাদের আইনগত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এরপর তারা সড়ক অবরোধ তুলে নেন।


এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝