📍 ঢাকা 📅 বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফার্নেস তেলের দাম লিটারে কমল ৪ টাকা ৪৪ পয়সা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:৩১ পিএম
X Advertisement

ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেল ১০৯ টাকা ১০ পয়সায় বিক্রি হবে। এর আগে এ জ্বালানির দাম ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে নতুন মূল্য কার্যকর হবে। এতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত আমদানি করা ফার্নেস তেলের গড় মূল্য এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসে এক দফায় প্রতি লিটার ফার্নেস তেলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছিল। সেই মূল্যবৃদ্ধির পর এবার আংশিকভাবে দাম কমানো হলো।

নতুন মূল্য অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন রাষ্ট্রায়ত্ত চারটি বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি ফার্নেস তেল বিক্রি করবে। এ জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা দেশের তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে ফার্নেস তেল সরবরাহ করে।

এসআর
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝