বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা।
সভায় শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি পরিশোধিত মূলধনের ওপর ২৪৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
অনুমোদিত মোট ২৪৮% নগদ লভ্যাংশের মধ্যে ১৪৩% অন্তর্বর্তীকালীন (ইন্টারিম) লভ্যাংশ ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের প্রদান করা হয়েছে। অবশিষ্ট ১০৫% চূড়ান্ত (ফাইনাল) নগদ লভ্যাংশ, যা ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য প্রস্তাবিত ছিল, বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিস ফারিয়া ইয়াসমিন; পরিচালক জনাব ক্লিফোর্ড গ্যারি রয়টার; স্বতন্ত্র পরিচালক মিস ফারজানাহ চৌধুরী; স্বতন্ত্র পরিচালক জনাব রিয়াজুল হক চৌধুরী; অর্থ পরিচালক জনাব ইলিয়াস আহমেদ; এবং কোম্পানি সচিব জনাব রিয়াজুর রেজা মো. ফয়সাল।
সভা শেষে চেয়ারম্যান কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাদের অব্যাহত সহযোগিতা, আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টিএস/বিজ্ঞপ্তি