ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশে ৮০০ একরের চাইনিজ শিল্প পার্ক হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আগামী দিনে বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং এর ইতিবাচক প্রভাব বিনিয়োগ ও বাণিজ্যে পড়বে।

শনিবার (২৭ জুন) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে রপ্তানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের কৌশল অনুসরণ করছে সরকার।

তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে একটি চাইনিজ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশে বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী বলেন, সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী, দেশটির শীর্ষ নেতৃবৃন্দ এবং বড় বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন। এর ফলে আগামী দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে, যা বাণিজ্য ঘাটতি কমাতেও সহায়ক হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টায় ট্রাকযোগে বাংলাদেশি পণ্য চীনে পৌঁছানো সম্ভব হবে। এতে দুই দেশের বাণিজ্য আরও গতিশীল হবে এবং বিনিয়োগও বৃদ্ধি পাবে।

সিলেট শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে সমালোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কমিটিতে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে রাখা হয়নি; নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়ই কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সভাপতিত্ব করেন। এতে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম. আলী আহমদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমামসহ বিচার বিভাগ, আইনজীবী সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement