ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নয়াদিল্লির জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী সংঘর্ষ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৫:২৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ পুনর্বহাল ও নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভস্থলে স্থাপন করা তাঁবু সরিয়ে নেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই তাঁবুর নিচে কয়েকজন শিক্ষার্থী অনশন করছিলেন।

শিক্ষার্থীদের প্রধান দাবি, জামিয়া মিলিয়া ইসলামিয়া স্টুডেন্টস ইউনিয়ন (জেএমআইএসইউ) পুনর্বহাল এবং ছাত্র সংসদ নির্বাচন আয়োজন। ২০০৬ সালে ক্যাম্পাসে সহিংসতা ও শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনার পর বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদ বিলুপ্ত করা হয়েছিল। এরপর থেকেই ছাত্র সংসদ পুনরায় চালুর দাবিতে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে।

গত ১২ অক্টোবর থেকে এ দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও অনশন কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা ছাত্র সংসদ পুনর্বহালের পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের বিরোধ ক্রমেই তীব্র হয়েছে।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং জোর করে বিক্ষোভস্থল থেকে সরিয়ে দিয়েছেন। কমিউনিস্ট ছাত্র সংগঠন আইসাও অভিযোগ করেছে, জামিয়া প্রশাসন বিনা উসকানিতে অনশনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মাহতাব আলম রিজভি অভিযোগ করেছেন, কংগ্রেসের দুই সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি ও ইমরান মাসুদ ক্যাম্পাসে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

রেজিস্ট্রারের দাবি, শুক্রবার ওই দুই নেতা দেয়াল টপকে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন এবং তাঁদের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিত করেছে। এ ঘটনায় দিল্লি পুলিশের কাছে অভিযোগও জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, শিক্ষার্থীদের দাবি ও অসন্তোষ পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিল। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, তাঁদের অভিযোগ ও দাবি পর্যালোচনা এবং ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্র সংসদ পুনর্বহাল ও নির্বাচন আয়োজনের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement