ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাজারে চালসহ সব নিত্যপণ্যের দাম স্থিতিশীল: খাদ্য প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৫৪ পিএম আপডেট: ২৭.০৬.২০২৬ ৩:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাজারে চালসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এ বাজেট দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, দেশের ব্যাংকিং খাত একসময় বড় সংকটের মধ্যে ছিল। সরকার এ খাত পুনর্গঠনে কার্যকর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংরক্ষণ ও পরিকল্পনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দ্রব্যমূল্য প্রসঙ্গে মো. আবদুল বারী বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গ্রামীণ অর্থনীতি যত শক্তিশালী হবে, মূল্যস্ফীতিও তত কমবে।

তিনি বলেন, বর্তমানে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল। হঠাৎ করে বলা হলো চালের দাম বেড়েছে। আমরা বাজারে গিয়ে দেখেছি, চালের দাম স্থিতিশীল রয়েছে।

খাদ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে এখন আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর মতো উচ্চমূল্যের ফলও চাষ হচ্ছে। কৃষির এই বহুমুখীকরণ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের অর্থ যথাযথভাবে ব্যবহার করা গেলে কর্মসংস্থান বাড়বে, মানুষের আয় বৃদ্ধি পাবে এবং উন্নত রাষ্ট্র গঠনের পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement