ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:২৬ পিএম আপডেট: ২৭.০৬.২০২৬ ১২:২৮ পিএম
X
Advertisement

দেশের বাজারে সোনার গহনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

শনিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ২৪ ও ২৫ জুন দুই দফায় সোনার দাম কমানো হয়েছিল। প্রথম দফায় ২৪ জুন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা এবং পরদিন ২৫ জুন আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। ফলে দুই দিনে মোট ৭ হাজার ৬৯৮ টাকা দাম কমেছিল। তবে সেই কমার পর এবার আবার দাম বাড়ানো হলো।

নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

এর আগে ২৫ জুন সকাল ১০টা থেকে কার্যকর হওয়া আগের দরে ২২ ক্যারেট সোনা ২ হাজার ২১৬ টাকা কমে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯৯ টাকা কমে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৮০৮ টাকা কমে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ করা হলেও রুপার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। অর্থাৎ, রুপার গহনা কিনতে নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য থাকবে।

নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ১১৭ টাকা বেড়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১১৭ টাকা বেড়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement